সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলিতে ২০ জন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ও গ্রামের মুক্তিযোদ্ধা শফিক চৌধুরীর পক্ষের দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে একটি জমি কিনতে ব্যর্থ হন লুৎফুরের লোক ইউপি সদস্য আব্দুস সালাম। পরে জমিটি কিনে নেন আশিক মিয়া। বিষয়টি মেনে নিতে পারেননি চেয়ারম্যানের লোকজন।
এরই জেরে আজ সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে দেশীয় অস্ত্রের হামলায় শফিকের পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের পর পুরুষশূন্য রয়েছে পুরো গ্রাম। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

