সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু
ছবি: আমার দেশ

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স ১৭ বছর। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১ অক্টোবরের হাম ও রুবেলা রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স ১৭ বছর।

বিজ্ঞাপন

নতুন এই মৃত্যু নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৭২ জন।

স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কারও মৃত্যুর তথ্য এবারই প্রথম পাওয়া গেল।

তবে চলতি বছর সিলেটে হামের উপসর্গে প্রাপ্তবয়স্কের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এর মধ্যে জুনে ২২ বছর বয়সী মিডওয়াইফারি ইন্টার্ন জেরিন সুলতানা মারা যান।

আগস্টে হবিগঞ্জের বানিয়াচংয়ের ১৮ বছর বয়সী বর্ণা রানীও হামের উপসর্গ নিয়ে মারা যান। সেপ্টেম্বরেও মৌলভীবাজারের জুড়ীর ১৮ বছর ৮ মাস বয়সী সুমাইয়ার মৃত্যুর খবর প্রকাশিত হয়। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন