সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে এই দণ্ডাদেশ দেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ছাতক উপজেলার হাসামপুর গ্রামের মতিউর রহমান মতিন, দিলদার হোসেন ও কামারগাঁও গ্রামের বিল্লাল হোসেন।
মামলা সূত্রে জানা যায় ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতকের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করা হয়।
এই ঘটনায় অভিযুক্ত তিন ধর্ষকসহ ৫ জনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন ওই তরুণীর ভাই।
পুলিশ অভিযুক্তদের বিষয়ে আদালতে চার্জ দাখিল করলে সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষ সোমবার আলোচিত এ মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্রুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।
অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে আব্দুস সোবহান নামের একজনকে বেকসুর খালা দেয়া হয়।
রায় শুনানির সময় মতিউর রহমান ও দিলদার হোসেন উপস্থিত থাকলেও দণ্ডিত অপর আসামি বিল্লাল পলাতক রয়েছে।
এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

