চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার। মঙ্গলবার ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি।

এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...