সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

রাষ্ট্রায়ত্ত আরও তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো সোনালী, জনতা ও রূপালী ব্যাংক। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে।

পৃথক পৃথক চিঠিতে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মজিবর রহমান ও রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুলের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সম্মতির কথা জানানো হয়। এ বিষয়ে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত সেপ্টেম্বরে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। সব মিলিয়ে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার। এ ছাড়া সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ১০ পরিচালককেও অপসারণ করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকে অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন