বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২২,৬০০ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২২,৬০০ কোটি টাকা

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মোট ৩৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। তবে নিট বা প্রকৃত মুনাফা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা। গত অর্থবছরে নিয়ন্ত্রক সংস্থাটি সবচেয়ে বেশি আয় করেছে ফরেন কারেন্সি থেকে। পাশাপাশি সরকারকে ঋণ নেওয়ার কারণেও ভালো আয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাববিবরণী অনুমোদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর আহসান এইচ মনুসরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংস্থাটির পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বেসিক বেতনের ৬ গুণ ইনসেনটিভ বোনাস অনুমোদন দিয়েছে বোর্ড।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বিশ্বব্যাপী ডলারের সুদহার বৃদ্ধি পেয়েছে। আগে যেটা ১ শতাংশ ছিল এখন তা সাড়ে চার শতাংশ। এতে ফরেন কারেন্সিতে আমাদের ইনকাম অনেক বেড়েছে।

এছাড়া সরকারের ঋণ দিয়েও ইনকাম হয়েছে। তবে এটা সরকারের জন্য ভালো না। কারণ কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেশি হওয়া মানি সরকারের অবস্থা খারাপ বোঝায়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা মোট মুনাফা করে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সে হিসাবে মাত্র এক বছরে নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন