ভরিতে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ভরিতে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ নিয়ে টানা আট দফায় স্বর্ণের দাম কমল। এই আট দফায় প্রতি ভরিতে দাম কমেছে মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার টানা সপ্তম দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই দিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এর এক দিন পরই আবার বড় অঙ্কে দাম কমানোর ঘোষণা এল।

বাজুসের নতুন দর অনুযায়ী, দেশের বাজারে এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ৭৫ দফায়। আর এক দফায় সমন্বয় করা হয়েছে ভ্যাট।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ দফায় দাম বাড়ানো হয়েছিল। কমানো হয়েছিল ২৯ দফায়। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি বছর স্বর্ণের দাম কমানোর ঘটনা অনেক বেশি ঘটেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...