২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠান ও ব্যক্তির ক্ষেত্রে ১ লাখ ১৫ হাজার কোটি টাকার বেশি কর ছাড় সুবিধা দিয়েছে সরকার। কর ছাড়ের এ পরিমাণ বাংলাদেশের মোট জিডিপির ২.৯ শতাংশের মতো। এরমধ্যে করপোরেট প্রতিষ্ঠানগুলো ৭১ হাজার ৩৩৯ কোটি টাকা কর ছাড় সুবিধা পেয়েছে যা মোট কর ছাড়ের ৬২ শতাংশ। এরমধ্যে ১৩টি খাতই পেয়েছে ৫৭ শতাংশ। আবার কর ছাড় সুবিধায় ৭টি খাত পেয়েছে ৪৯ শতাংশ।
রোববার এনবিআরের ওয়েবসাইটে কর ছাড় বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানের ক্ষেত্রে করপোরেট কর ও ব্যক্তির ব্যক্তির উপর ধার্যকৃত আয়করের ক্ষেত্রে ছাড় দেয়ার বিষয়টি কর ছাড় হিসাবে বিবেচনা করা হয়। মূলত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঘনিষ্ঠ ব্যবসায়িগোষ্ঠীর প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ছাড়ের সুবিধা পেয়েছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণেও অনেকে কর ছাড় সুবিধা পেয়েছেন।
প্রতিবেদেন যেসব প্রতিষ্ঠান কর ছাড় সুবিধা পেয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য খাতের মধ্যে ক্ষুদ্র ঋণদাতা ও সামাজিক সংগঠন ১১ হাজার ১৩৪ কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ৭ হাজার ৬১১ কোটি টাকা, তৈরি পোশাক ও বস্ত্রখাতের কোম্পানি ৪ হাজার ৬৬৪ কোটি টাকা, তথ্য প্রযুক্তি খাতের কোম্পানিগুলো ১ হাজার ৮ কোটি, পোল্ট্রি খাতের প্রতিষ্ঠান ১৬৮ কোটি টাকা এবং অর্থনৈতিক জোনের ও হাই-টেক ইন্ডাস্ট্রিজ ৪ হাজার ২২ কোটি টাকা কর ছাড় সুবিধা পেয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

