খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

ব্যাংক খাতের খেলাপি ঋণ আরও বেড়েছে। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা বা ২০ দশমিক ২ শতাংশ।

বিজ্ঞাপন

২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা, যা ওই সময়ের মোট ঋণের ৯ শতাংশ। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ ৯৯ হাজার ৩৬৭ কোটি টাকা।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, খেলাপি ঋণ বাড়বে আগেই বলেছি। সেদিকেই যাচ্ছে। সামনে আরও বাড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন