ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন গ্রাহকেরা।
মঙ্গলবার বেলা ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এত দিন আন্দোলনে শুধু পুরুষদের অংশগ্রহণ থাকলেও এবারের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন শতাধিক নারী গ্রাহক ৷

নারী গ্রাহকেরা বলছেন, আর্থিক অনিয়মসহ নানা কেলেঙ্কারির অভিযোগ যার বিরুদ্ধে, তাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় জমানো অর্থ নিয়ে তারা আতঙ্কিত। নিজেদের অর্থের নিরাপত্তার জন্য হলেও খুরশিদ আলমের অপসারণ চান তারা।
তারা বলছেন, ইসলামি অর্থনীতিতে অভিজ্ঞ ব্যক্তিকে যেন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া পাঁচ আগস্টের পর ব্যাংকটিতে নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের পুনর্নিয়োগের দাবি তোলেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

