পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক একীভূতের পক্ষে মত দিয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবদুল মান্নান বলেন, বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে আমানতকারীদের ক্ষতি যাতে না হয় সেটি দেখবে বাংলাদেশ ব্যাংক।
তিনি আরও বলেন, এস আলম এ ব্যাংক থেকে বেনামে ৩৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে। তার নিজের নামে অর্থ নেওয়ার সুযোগ না থাকার কারণেই বেনামি ঋণ নেয়। তার বেনামি ঋণের টাকা আদায় না হওয়ার কারণে ব্যাংক এতো বিপর্যয় পড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

