উচ্চ মূল্যস্ফীতিতে এখনও চাপে দিনমজুররা: পরিকল্পনা উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

উচ্চ মূল্যস্ফীতিতে এখনও চাপে দিনমজুররা: পরিকল্পনা উপদেষ্টা

মূল্যস্ফীতি কিছুটা কমলেও দিনমজুররা বাড়তি মূল্যের চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মূল্যস্ফীতি সবাই বলছে কিছুটা কমেছে, কিন্তু এটাকে কমা বলে না। মূল্যস্ফীতি এখনও বাড়তিই আছে। ফলে দিনমজুরদের ওপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপে আছে।

উপদেষ্টা বলেন, করোনা ও গণঅভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদি একটি ক্ষতি হয়েছে। এটা জনমিতির সুবিধার ক্ষেত্রে। জনসংখ্যা বয়স কাঠামোর মাঝামাঝি সময় চলছে। ১০ বছর পর জনসংখ্যার এই বয়সটা আর থাকবে না। কারণ তাদের সবারই বয়স বেড়ে যাবে। তখন চিকিৎসা খরচ অরেব বাড়বে। তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে পারি তাহলে এই ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব নয়। এজন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটাই। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থার ভীত রচনা করা।

তিনি আরও বলেন, রপ্তানী গতি ফিরে এসেছে। রেমিট্যান্স আগের থেকে বাড়ছে। এটা আশার কথা। মূল্যস্ফীতি সবাই বলছে কিছুটা কমেছে কিন্তু এটাকে কম বলে না। মূল্যস্ফীতি এখনও বাড়তিই আছে। এর ফলে দিনমজুরদের ওপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপে আছে।

উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্পে আসায় এডিপি বাস্তবায়নেও গতি আসবে। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা।

বাংলাদেশে ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, আগামীর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য দেশের পানি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তৈরি করা দরকার।

গণমাধ্যমের সমালোচনা করে এ উপদেষ্টা বলেন, ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিকৃত হয়েছে, সেটি নিয়ে কোন সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি ভুল ভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: