জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময় এক সপ্তাহ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময় বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানগুলো আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক প্রতিষ্ঠানের পক্ষে ভ্যাট দাখিল করতে না পারার কারণে এ সময় বাড়ানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
প্রতি মাসের ১৫ তারিখে পূর্ববর্তী মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

