আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডেপুটি গভর্নর নিয়োগের খবরে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার

ডেপুটি গভর্নর নিয়োগের খবরে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে বেসরকারি ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হচ্ছে মর্মে একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, খবরটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে এবং আর্থিক খাতের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া এ ধরনের খবর প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...