অনিবাসী বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

অনিবাসী বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর এবং লভ্যাংশ বিদেশে পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না। তবে শেয়ার ইস্যুর পর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

অন্যদিকে ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চাইলে প্রস্তাবিত হারের যৌক্তিকতা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

এ ছাড়া অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানো এবং শেয়ারের অর্থ পরিশোধের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। সার্কুলারে অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তরের নিয়ম এবং শেয়ার ইস্যু ও এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়াও স্পষ্ট করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন