প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রীর তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গাড়ীবহরে সামনে ঢুকে পড়ার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সেই বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামি মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে তোলা হয়।

রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমনের রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার ৫ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী গাড়িবহরে প্রবেশের পরেই মোটরসাইকেল চালক মুবিনকে আটক করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন