কোম্পানি করদাতার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সময় বাড়ানোর বিষয়ে সোমবার করনীতি শাখার দ্বিতীয় সচিব মো. একরামুল হকের স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
কোম্পানির করদাতারা আগামী ১৫ মে পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। এর আগে কয়েক দফা সময় বাড়িয়ে ১৫ মার্চ রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছিল এনবিআর।
সময় বাড়ানোর আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এর প্রদত্ত ক্ষমতাবলে স্বাভাবিক ব্যক্তি ও অভিবক্ত হিন্দু পরিবার ব্যতিত অন্যান্য সকল করদাতা, যাদের ২০২৫ সালের ৩০ জুনে অর্থবছর সমাপ্ত হয়েছে তাদের ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পুনরায় এক মাস বাড়িয়ে ১৫ মে নির্ধারণ করা হলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

