দিনভর নানা পুলিশি নাটকীয়তার পর শনিবার সন্ধ্যায় মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। থাপ্পড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পাশাপাশি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে থাপ্পড় মারার ঘটনায় তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। এতে পুলিশের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি নয়নের বিরুদ্ধে পিটিআই পাড়ায় মাদরাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মব সৃষ্টি করে এক লাখ টাকা চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে।
আটক নয়নের বড় ভাই যুবদল নেতা আব্বাস উদ্দিন দাবি করেন, পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির পর বিএনপি নেতাদের মাধ্যমে শুক্রবার রাতে থানায় মীমাংসা হলেও শনিবার দুপুরে পুলিশ তাকে পুনরায় থানায় ডেকে নিয়ে আটক দেখিয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

