জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের জিয়ানগরে পুলিশের বিশেষ অভিযানে ৭০পিস ইয়াবাসহ লিজা বেগম (৩০) নামে এক নারী মাদককারবারীকে গ্রেপ্তার করেছে জিয়ানোর থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বালীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঢেপসা বুনিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারী লিজা বেগম ঐ একই ওয়ার্ডের বাসিন্দা মো. মনির হাওলাদারের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিণ ঢেপসাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার নামকরা মাদক ব্যবসায়ী লিজা বেগমের বাড়ির উঠান থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

অভিযান নেতৃত্বদানকারী এসআই ইসমাইল হোসেন জানান, তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেন এবং অনেকাংশে সফল হন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করে বলেন, তারা যেন মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুলিশকে সহায়তা করেন যাতে পুলিশ মাদক নির্মূল করতে পারেন।

এ ঘটনায় জিয়ানগর থানায় ২৫ আগস্ট ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর ৫।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদককারবারী লিজা বেগমকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন