মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

মতিঝিলে শাহজালাল ইসলামি ব্যাংক ভবনের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে মতিঝিলে শাহজালাল ইসলামি ব্যাংক ভবনের পাশে একটি বাসা-বাড়িতে আগুনের সংবাদ পাওয়া যায়। প্রথম একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যোগ দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন