রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০, ওয়ারী বিভাগে ৪৯, মতিঝিল বিভাগে ৫৪, তেজগাঁও বিভাগে ৬৭, মিরপুর বিভাগে ১১৯, গুলশান বিভাগে ২৯, উত্তরা বিভাগে ৫৬, গোয়েন্দা বিভাগে ৬ এবং সিটিটিসিতে একজনকে গ্রেপ্তা করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে খয়েরি রঙের ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাঁট, একটি সানলাইট ব্যাটারির অংশ, ছাতার রডের খণ্ডিত অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, জিআই পাইপের খণ্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ৫০ টাকার নোট, ইয়াবা সেবনের সরঞ্জাম (পাইপ), একটি বোতলের কর্ক, এক টুকরো ফুয়েল পেপার, একটি মাথা খোলা গ্যাসলাইট, ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ২১টি ক্রেডিট ও ডেবিট কার্ড, বিভিন্ন ব্যাংকের ১০টি চেকবই, ৪৪৩টি সিমকার্ড এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

