ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার

ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার
ফাইল ছবি

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আদাবর ও মনসুরাবাদ আবাসিক এলাকার কয়েকটি সড়কে পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ শুরু হয়। প্রকল্পের আওতায় বিভিন্ন ভবনে নতুন ড্রেনেজ সংযোগ স্থাপনের সময় বাধা সৃষ্টি এবং অর্থ দাবির অভিযোগ ওঠে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন