২ পিস ইয়াবা বাকি চেয়েছিল, দেয়নি বলে বিক্রেতাকে খুন

২ পিস ইয়াবা বাকি চেয়েছিল, দেয়নি বলে বিক্রেতাকে খুন

রাজধানীর বংশালে বাকীতে দুই পিস ইয়াবা না পেয়ে হীরা নামে এক মাদক বিক্রেতাকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যান জীবন মিয়া। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতককে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়েছে।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বংশালের মালিটোলাস্থ ৪৮নং গোলক পাল লেনে ঘাতক জীবন মিয়া মাদক বিক্রেতা হীরার কাছে বাকীতে দুই পিস ইয়াবা ট্যাবলেট দিতে বলে। কিন্তু সে বাকীতে ইয়াবা ট্যাবলেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক জীবন ধারালো চাকু দিয়ে মাদক বিক্রেতা হীরার বাম গালে, বুকের বাম পাশে ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। দ্রুত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই হীরা মারা যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে কেরানীগঞ্জ থানার কালাতিয়া বাজার এলাকা হতে ঘাতক জীবন মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জীবন মিয়াকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধি মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন