রাজধানীর খিলগাঁওয়ে স-মিলে আগুন, ছড়িয়ে পড়ছে আশপাশে

রাজধানীর খিলগাঁওয়ে স-মিলে আগুন, ছড়িয়ে পড়ছে আশপাশে

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স-মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দোতলা একটি স-মিলে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে বর্তমানে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।'

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন