দুদকের নাম ব্যবহার করে প্রতারণা, আরও একজন ১ গ্রেপ্তার

দুদকের নাম ব্যবহার করে প্রতারণা, আরও একজন ১ গ্রেপ্তার

দুদকের নাম ব্যবহার করে প্রতারণার দায়ে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সোহাগ পাটোয়ারি (৪০)। সোমবার সকালে ঢাকার দক্ষিণ মান্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, প্রতারণার অভিযোগে গত সোমবার ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সোহাগ দুদকের নাম ব্যবহার করে ঢাকার দক্ষিণ মান্ডা থেকে প্রতারণামূলক কার্যক্রম চালাতো।

বিজ্ঞাপন

সোহাগকে দিয়ে প্রতারনামূলক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোট ৫ জনকে। সোহাগের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

গত ২৪ জুন হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে, ‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন এবং এর সঙ্গে একটি অডিও যুক্ত করেন। রাত ১০টার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন- ‘আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে ১ লাখ টাকা দিতে হবে।

সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আকতার আর তার ডিডি পরিচয়ে। মাহমুদা মিতুকে বলা হয় আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা নয়, আপনি এক লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন