পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
বুধবার ডিএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন- সাহেদ, সবুজ মুন্সি, সবুজ আকাশ, সাবিনা, জাবেদ, বিল্লাল ভাতিজা বিল্লাল, বিল্লাল হোসেন, জুয়েল, বেল্লাল, ইব্রাহিম, রনি, লিটন, সাগর, বিপ্লব রনি, জাকির ও ইমাম।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

