গাবতলীর বস্তিতে আগুন, পুড়লো ঘর ও দুটি বাস

গাবতলীর বস্তিতে আগুন, পুড়লো ঘর ও দুটি বাস

রাজধানীর গাবতলীর একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাস। পুড়েছে অনেক ঘর। ফায়ার সার্ভিস বলছে, অনুসন্ধান করে বলা যাবে কতটি ঘর পুড়েছে।

বিজ্ঞাপন
Gabtali-Fire-2

ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা জানান ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট এসে একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে পৌঁছায় এমন অভিযোগের বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, দেরি করে আসার কোনো কারণ নেই। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা।

বস্তিটি ঝুঁকিপূর্ণ ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, সব বস্তিই আমরা অগ্নিঝুঁকির তালিকায় রাখি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন