ঢাকায় বসবাসরত বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বাসীদের সংগঠন ‘ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় বগুড়া-৩ আসনের (দুপচাঁচিয়া-আদমদিঘী) নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদারকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কেন্দ্রে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জি. কামরুল হাসান মিলন।
সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,নির্বাচনে আপনারা ঢাকা থেকে কষ্ট করে এলাকায় গিয়ে আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
তিনি এলাকার রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। এলাকার মাদক সমস্যার বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
এ সময় সংসদ সদস্য বলেন, এই পাঁচ বছরে আপনাদের সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে এলাকার কাজ করব। তিনি বলেন, ভালো কাজ করে পাঁচ বছর পর যদি এলাকাবাসী আমাকে ফুল দিয়ে বরন করেন তখন আমার কৃতিত্ব বোঝা যাবে।
মুহিত তালুকদার বলেন, আগে বগুড়ার নাম শুনলে যারা বিভিন্ন দপ্তরে চাকরি করতেন তারা শান্তিতে ছিলেন না। বগুড়ার মানুষের চাকরি হতো না, এখন এ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
আমাদের এলাকায় শত শত সমস্যা আছে এগুলোর একটা যৌক্তিক সমাধান হবে বলে জানান এ সংসদ সদস্য।
তিনি বলেন, আমার বড় চেয়ার দরকার নেই। আপনারা আমাকে এমপি বানিয়েছেন আমি সেবক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ি কাজ করে যাবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ দুপঃ পরিবারের উপদেষ্টা প্রফেসর ড. এফ, এম আমিনুজ্জামান (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), মো. কবির উদ্দীন প্রামানিক (যুগ্ম সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), প্রফেসর ড. নুর মহল (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), আব্দুল্লাহ আল ফারুক (পুলিশ সুপার নরসিংদী), মো. মাহফুজ (পুলিশ সুপার রংপুর মেট্রো), মো. নাজিমুদ্দিন (ইন্টার-ন্যাশনাল সেলস ম্যানেজার জিসকা ফার্মাসিউটিক্যালস), প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রমুখ।
ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাংগঠনিক সম্পাদক আয়নুল হক জেমসের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী এবং সাধারণ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

