আরএফইডি'র সভাপতি জেবেল সম্পাদক রাব্বানী

আরএফইডি'র সভাপতি জেবেল সম্পাদক রাব্বানী

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশে প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম রাব্বানী ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে আ ন ম মুহিবুব উজ জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো.আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক, দপ্তর সম্পাদক পদে মো. আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এম লিংকন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ফারজানা আক্তার, নাজনীন আক্তার লাকী, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত, জাহিদুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাফিজ জ্যেষ্ঠ নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ও নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সাইদুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন