রাজধানীর উত্তরা এলাকা থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ওয়াং বু (৩৭)।
তিনি উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে একটি বাসায় সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় খবর পেয়ে ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে নয় বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওয়াং বুকে খুন করে সহকর্মীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালিয়ে গেছে।
তিনি বলেন, সিআইডি ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়া হয়েছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

