বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় বিএনপি সরকার গঠন করলে অন্যান্য সেক্টরের মত ক্রীড়াঙ্গনকে সুষ্ঠু পেশাদারিত্ব সঙ্গে সমস্ত মতের ঊর্ধ্বে উঠে প্রতিটি ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এসকেআইএফ বাংলাদেশের "১তম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা ও ২য় সেমিনার ও ড্যান গ্রেডিং" এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ থেকে ৭৫ টি কারাতে ক্লাবের মোট ১৪০০জন কারাতেকা ও ৮টি বিদেশি কারাতে সংগঠনের প্রায় ৮০ জন কারাতেকা নিয়ে এই মহামিলন মেলার আয়োজন করা হয়।
কারাতে সংগঠক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা মহানগরের সাবেক সভাপতি এস এম রিয়েল রোমান, এসকেআইএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম মাসুম ও রোকনুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক মো. শাহনেওয়াজ (বাহার) এবং কোষাধ্যক্ষ ড. তারেক জেড উপস্থিত ছিলেন।
এবছরের আয়োজনে প্রধান আকর্ষণ এসকেআইএফ এর ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর সোসিক শিহান মানাবো মুরাকামি, ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান, শিহান কিতামুরা তেতসুরো, ব্ল্যাক বেল্ট ৭ম ড্যান (জেকেএ)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


