কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আটক ১

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আটক ১

ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় রবিন (১৫) নামে এক কিশোরকে কেরানীগঞ্জ থানা পুলিশ আটক করেছে বলে আমার দেশকে জানিয়েছেন থানার ওসি সোহরাব আল হোসাইন।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শিশুটিকে ওসিসিতে পাঠানো হয়।

হাসপাতালে শিশুটির এক আত্মীয় জানান, একটি স্কুলের নার্সারিতে পড়ে শিশুটি। রোববার দুপুরে দিকে বাসার পাশে খেলার সময় রবিন নামের এক কিশোর কৌশলে ডেকে নিয়ে নির্জন জায়গায় পাশবিক নির্যাতন চালায়। পরে বিষয়টি জানাজানি হয়। অসুস্থ অবস্থায় প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড ) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন