রাজধানীর কাওরান বাজারে ইটিভি ভবনের নিচতলায় পেয়ালা নামে রেস্টুরেন্টে আগুন লাগে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, কাওরান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে ইটিভির ভবনের নিচে শনিবার রাত ৮টা ২০ মিনিটে পেয়ালা নামে একটি রেস্টুরেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ক্ষয়ক্ষতি পরে জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

