উত্তরার মুগ্ধ মঞ্চে বীরোচিত জুলাই যোদ্ধাহত এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আমার ঢাকা ফাউন্ডেশন এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ আশরাফুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির ছিলেন শহীদ মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- শহীদ জসিম উদ্দিনের মামা নাসির উদ্দীন, সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবীর হোসেন, শহীদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার, শহীদ রবিউল ইসলামের চাচা আহম্মদ সাঈদ, শহীদ সামিউ আমান নুরের পিতা আমান উল্লাহ ও শহীদ সানজিদ হোসেন মৃধার পিতা কবির হোসেন মৃধা। এছাড়াও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আমার ঢাকা ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক কবীর উদ্দিন মিঠু। মুনাজাত পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠক শাহিদুর রহমান মোল্লা, কামরুল আহসান, আব্দুল্লাহ রেজা, আহসান হাবীব প্রমুখ।
মাহফিলে অর্ধশত শহীদ পরিবারের সদস্য, প্রায় এক হাজার আহত, পঙ্গু এবং জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।
ইফতার মহফিলে গুরুতর আহত ও আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান রেজা, ইকবাল হাসান, সাগর হাওলাদার, রবিন চৌধুরী, তানজিল রেজোয়ান, ওমর ইমু, মেহেদী আব্দুল্লাহ শাফি, শহীদ মোহাম্মদ আকাশ ব্যাপারির মেয়ে কণা আক্তার, শহীদ তাজুল ইসলামের মেয়ে জামাই মামুন।
মীর মুগ্ধর বাবা বলেন, ‘হাজার শহীদ পরিবারের পক্ষ থেকে বলছি আমার মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে ফ্যাসিবাদের বিদায় করতে। আহত, চোখ হারা, হাত-পা হারাদের অঙ্গহানির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। এমন নির্বাচনের জন্য আমাদের সন্তানরা জীবন দেয়নি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

