চাঁদা না দেওয়ায় গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি

চাঁদা না দেওয়ায় গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি

রাজধানীর গুলশানে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহত করিম দক্ষিণ খান গাওইর এলাকার স্থায়ী বাসিন্দা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনাটি ঘটে।

আহত করিম বলেন, মাসখানেক আগে ওই এলাকার রুবেল নামের এক যুবক বিশ হাজার টাকা চাঁদা চেয়েছিলেন তিনি চাঁদা দেননি। তার ধারণা এরা রুবেলেরই লোক হবে।

আহত করিমের মামা শ্বশুর জাহিদ শেখ বলেন, মহাখালী টিবি হাসপাতাল গেট এলাকায় করিমের নার্সারি ব্যবসা দুপুরে মহাখালী থেকে গুলশানের দিকে যাচ্ছিলেন সময়ের লেকপার্ক এলাকায় অজ্ঞাত তিন যুবক তার রাস্তা গতিরোধ করে বলেন রুবেল ভাই এর আগে তোকে কিছু বলেছিল বলা মাত্রই পিস্তল দিয়ে ভয় দেখাতেই গুলি বের হয়ে নিচ পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, গুলিবিদ্ধ আহত করিমের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন