আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সম্মিলিত নারী প্রয়াস

রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার দাবি

স্টাফ রিপোর্টার

রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার দাবি

ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাসভবনে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ড. শামীমা তাসনীম।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু একজন শিক্ষার্থী নেত্রীকেই নয় পুরো শিক্ষাঙ্গন, নারী নেতৃত্ব এবং গণতান্ত্রিক পরিবেশকে ভয়ভীতির মধ্যে ফেলে দেওয়ার শামিল।

বিজ্ঞাপন

একটি স্বাধীন দেশে রাজনৈতিক মতভেদকে লক্ষ্য করে শিক্ষার্থী ও তরুণ নেতৃত্বের ওপর হামলা করা ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত।

ড. শামীমা তাসনীম অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি রাফিয়া ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নারী নেতৃত্বকে ভয় দেখিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না সম্মিলিত নারী প্রয়াস সবসময় সত্য, ন্যায় ও শান্তির পক্ষে অটল থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...