কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

রাজধানীর কমলাপুর মেট্রো স্টেশনের সন্নিকটে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সেবামূলক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতাল, কমলাপুরের এ নতুন ভবনের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে. এম. মুনিরুল আলম আল-মামুন, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. আনিসুল হক এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন।

ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিলের সুপারিনটেনডেন্ট ডা. মো. হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আল আমিন।

অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ কনসালট্যান্ট, বিভিন্ন হাসপাতালের সুপারিনটেনডেন্ট, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমলাপুর মেট্রো স্টেশনের কাছে নতুন ভবনটি চালুর মাধ্যমে রাজধানীর এ এলাকায় হাসপাতালটির স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন ভবনটি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের সুবিধা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। কমলাপুরে নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন