রাজধানীর কাঁঠালবাগানের একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে এ অগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়।
এতে বলা হয়, ‘কাঞ্চন টাওয়ার’ নামের দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মিনিট পনেরোর মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


