রাজধানী ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আরও ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
গ্রেপ্তারকৃতরা হলেন- হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।
বিজ্ঞাপন
শুক্রবার রাত ৩টায় তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরের দিকে পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় পুলিশের ওপর হামলা করার পর রাজধানীর বিভিন্ন জায়গায় নিষিদ্ধ হিজবুত তাহরীরের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

