আম্বরশাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ইফতার মাহফিল

আম্বরশাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ইফতার মাহফিল

মোগল আমলের স্মৃতিবাহী ঐতিহ্যবাহী আম্বরশাহ শাহী জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের নবগঠিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কারওয়ান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব সাইফুল আলম নিরব। নবগঠিত পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোহাম্মদ বেলায়েত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি জনাব আতাউর রহমান সরকার, সহ-সভাপতি জনাব লুৎফুর রহমান (এল রহমান)।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব সাইফুল আলম নিরব বলেন, আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটি গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। মসজিদ ও মাদরাসার খেদমত করতে পারা একটি সৌভাগ্যের বিষয়। তাই আমরা সকলে মিলে চেষ্টা করব এই মসজিদ ও মাদরাসার উন্নতি সাধনের জন্য।

সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মো. বেলায়েত হোসাইন বলেন, এই মসজিদ ও মাদরাসার উন্নয়নে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। ‌ সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা এলাকার ব্যবসায়ী ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করি।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আম্বরশাহ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহিম আল মাদানী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি খাইরুল্লাহ ও ভাইস প্রিন্সিপাল মুফতি আবদুল্লাহসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, মসজিদের ইমাম ও খতিব, কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেটের গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন