ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আরও তিনটি ইউনিট রওনা হয়েছে।
তালহাবিন জসিম বলেন, নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। সাহায্যে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


