৪ দিনে ঢাকা ফিরেছেন ৪৪ লাখ সিম ব্যবহারকারী

৪ দিনে ঢাকা ফিরেছেন ৪৪ লাখ সিম ব্যবহারকারী

ঈদুল ফিতরের ছুটিতে সাত দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ১ কোটি ৭ লাখ ৯ হাজার ১৫৫ জন মোবাইলে ব্যবহারকারী সিমধারী। ছুটি শেষে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় ফিরেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্ক বিশ্লেষণ করে এ হিসাব পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বিটিআরসি জানিয়েছে, রোববার সরকারি কর্মদিবস শুরু হবে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত আরও লোক ঢাকায় প্রবেশ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন