ডেসকোতে জিয়া পরিষদের আত্মপ্রকাশ

ডেসকোতে জিয়া পরিষদের আত্মপ্রকাশ

দেশীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ডেসকো জিয়া পরিষদ নতুন কমিটির আত্মপ্রকাশ।

বিজ্ঞাপন

গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় নিকুঞ্জস্থ কাবাব প্যালেস রেস্টুরেন্টে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে, যা আগামী ২ বছরের জন্য কার্যকর থাকবে। কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হবে।

কমিটিতে সাজেদুল করিম সভাপতি এবং মো. মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। ডেসকো’র জিয়া পরিষদের নতুন কমিটির কার্য ক্রমের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র হাতকে আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন