সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১১

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১১

সাভারের আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতদের রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন তার পরিবার নিয়ে আশুলিয়ার বাড়িতে দোতলায় থাকেন। শবে বরাতের রাতে তার ভাই সোহেল ও তার পরিবারের আরও সদস্যরা বেড়াতে আসে। সুমন বাড়িতে আসা অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করার জন্য আয়োজন করে। এসময় পিঠা বানাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সুমনের পরিবার ও অতিথিরা সবাই দগ্ধ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন