রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীর মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জনি এবং মঈন নামে ২ জনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ভাঙারি ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।
কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষেরে মধ্যে অনেকদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

