রাজধানী থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র গ্রেপ্তার

রাজধানী থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের মুগ্ধমঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে নজরুল ইসলাম সওদাগরকে আটক করা হয়। তিনি আরো বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা রয়েছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে করা হয়েছিল। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নজরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন