শিক্ষা জাতীয়করণের দাবিতে এবার প্রতীকি অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কর্মসূচি চলে। শনিবারও একই কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া রোববার ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি রয়েছে তাদের।
গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট জাতীয় প্রেসক্লাবের সামবে অবস্থান কর্মসূচি পালন করছে। এরমধ্যে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। সর্ব
শেষ বৃহস্পতিবার পদযাত্রায় বাধা পেয়ে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আন্দোলনরত সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী বলেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিক্যাল ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক দফা বৈঠক হলেও কোন সমাধান আসেনি। সরকার দাবি পূরণে কোন আশ্বাস না দিলে চলমান কর্মসূচি শেষে নতুন কর্মসূচি দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

