ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের কাজ চলায় ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতকাজ শেষ হলে যত দ্রুত সম্ভব এসব এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

শনিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কালিবাড়ী রোড, চুনকুটিয়া ও কেরাণীগঞ্জ এলাকায় পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে লিকেজের সৃষ্টি হয়েছে। এ কারণে চলমান মেরামতকাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন