রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এ তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আঁখি আক্তার (২৫), রুমা আক্তার (৩০), ইয়াসমিন (৩০), মো. আরমান (৩৫)।
বিজ্ঞাপন
র্যাব জানায়, আসামিরা বেশ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর পল্লবী থানাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

