রাজধানীতে পৃথক দুটি ঘটনায় ছিনতাইকারী ও দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্রীসহ তিন জন আহত হয়েছেন। ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের ঘটনায় রীনা ত্রিপুরা (২০) আহত হন । খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হন সিকিউরিটি গার্ড জালাল সর্দার (৪০)। মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মো.আক্তার হোসেন (৪৫)। মুগদা এলাকায় শান্তা ফিলিং স্টেশন এর পাশে ছিনতাইয়ের অভিযোগে একজনকে ধরে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা।
বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরের দিকে ঘটনা গুলি ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, ধানমন্ডি এলাকায় বৃহস্পতিবার ভোরে মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী রীনা ত্রিপুরা (২০) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন।
তার ভাই জুয়েল ত্রিপুরা জানান, গত বছর এইচএসসি পরীক্ষায় আইসিটি দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল। সেই বিষয়ে এবার পরীক্ষা দেওয়ার জন্য বুধবার রাতে বোনের বাসা খাগড়াছড়ি থেকে বৃহস্পতিবার ভোরে ঢাকার কলাবাগান পৌঁছায়। সেখান থেকে রিকশাযোগে কলেজ হোস্টেলে যাওয়ার সময়ে ধানমন্ডির নর্থ সার্কুলার রোডে কলেজের সামনে দুই ছিনতাইকারী তার রিকশা গতিরোধ করে, তার মাথায় ও ডান কাঁধে ছুরিকাঘাতে আহত করে তার কাছে থাকা ২টি ভ্যানিটি ব্যাগ সেখানে দুই হাজার টাকা সহ প্রয়োজনীও কাগজ পত্র ও ১ টি সিম ছাড়া মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
তিনি বলেন, পরে কলেজ শিক্ষকদের মাধ্যমে মোবাইল ফোনে সংবাদ পেয়ে, আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। আহত শিক্ষার্থীর গ্রামের বাড়ি বান্দরবান জেলার থানচি থানার বিদ্যামনি গ্রামে। তার বাবার নাম অনজোমনি ত্রিপুরা।
একই দিন ভোরে খিলগাঁও থানা এলাকায় দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খিলগাঁও তালতলার সুপার মার্কেটের সিকিউরিটি গার্ড জালাল সরদার (৪০) আহত হন।
আহতের বরাদ দিয়ে সহকর্মী রফিকুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৫ টার দিকে খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের সামনে ৪/৫ জন অজ্ঞাত নামা যুবক এসে তাকে এলোপাথাড়ি মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, সম্প্রতি আমাদের মার্কেটের সামনে ফুটপাত তুলে দেয়া হয়, পাশাপাশি রাতে আমাদের ওখানে মাদক সেবিদের আড্ডা হতো, সেখানে তাদের তাড়িয়ে দেন তিনি।
ধারণা করা হচ্ছে, হতো তাদের মধ্যে কেউ শত্রুতার করে তাকে কুপিয়ে আহত করেছে।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম সরসী গ্রামের রাজ্জাক সরদার এর ছেলে জালাল সর্দার।
একই দিন সকালে মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. আক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আহত করে স্থানীয় বখাটেরা। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
সহকর্মী রিপন জানান, বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর রায়েরবাজার এলাকার সাদেক খান রোডে মাদক বিক্রেতা রাহিম, পলাশ সহ ৫/৬ জন, তাকে ছুরিকাঘাতে আহত করে।
তিনি বলেন, ঐ মাদক বিক্রেতারা সেখানে শুটকির দোকানে মাদক বিক্রি করছিল। সে প্রতিবাদ করায়, তারা ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে আহত করে। রায়েরবাজার সুলতানগঞ্জে তার বাসা। তার বাবার নাম ইসমাইল হোসেন।
অন্য দিকে, বুধবার রাতে মুগদা থানা এলাকায় শান্তা ফিলিং স্টেশন এর পাশে ছিনতাইয়ের অভিযোগে একজনকে গণধোলাই দেন স্থানীয়রা। খবর পেয়ে মুগদা থানার এসআই উত্তম কুমার, সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাত ১২ টার সময়ে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
পুলিশ কর্মকর্তা জানান, আহত যুবকের নাম আলামিন(২০)। সে ছিনতাইয়ের সময়ে হাতেনাতে ধরার পরে গণধোলাইয়ের শিকার হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

